Hi

০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
জ্বালানি সংকট ও ট্রাফিক নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের কঠোর পদক্ষেপ

তেল সংকটে কড়া পদক্ষেপ: ময়মনসিংহে অবৈধ যান চলাচল বন্ধ

বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সরবরাহ ও সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে ময়মনসিংহ জেলা প্রশাসন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩২ ধারার আলোকে ময়মনসিংহ জেলার সকল প্রকার ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে ময়মনসিংহ সদরের বিভিন্ন ফিলিং স্টেশনে প্রতিদিন দীর্ঘ লাইন লক্ষ্য করা যাচ্ছে। এতে সাধারণ জনগণের ভোগান্তি যেমন বাড়ছে, তেমনি কর্মক্ষেত্রে উপস্থিতি ও ট্রাফিক ব্যবস্থাপনায়ও দেখা দিচ্ছে নানা জটিলতা।

এ পরিস্থিতিতে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালানোসহ যেকোনো ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহন নিয়ে সড়ক ও মহাসড়কে চলাচল থেকে বিরত থাকতে হবে।

প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনদুর্ভোগ কমানো এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের সময় বাড়ল

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

জ্বালানি সংকট ও ট্রাফিক নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের কঠোর পদক্ষেপ

তেল সংকটে কড়া পদক্ষেপ: ময়মনসিংহে অবৈধ যান চলাচল বন্ধ

আপডেট : ০৭:০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬