Hi

০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গোপালগঞ্জে টেলিভিশন সাংবাদিকদের জন্য নতুন সংগঠন, আহ্বায়ক মোজাম্মেল হোসেন মুন্না

গোপালগঞ্জে টেলিভিশন সাংবাদিকদের জন্য নতুন অ্যাসোসিয়েশন গঠন

গোপালগঞ্জে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং সাংবাদিকতার মানোন্নয়নের লক্ষ্যে নতুন একটি সংগঠন গঠিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাত ৮টায় আনুষ্ঠানিকভাবে ঘোষিত হলো ‘গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’-এর আহ্বায়ক কমিটি।

নবগঠিত কমিটিতে যমুনা টিভির সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জি টিভির সাংবাদিক ও প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেন। এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন প্রসুন মণ্ডল, বাদল সাহা এবং আজিজুর রহমান রনি।

আহ্বায়ক মোজাম্মেল হোসেন মুন্না বলেন, “গোপালগঞ্জে টেলিভিশন সাংবাদিকদের পেশাগত অধিকার নিশ্চিত করা, সংবাদ পরিবেশনের মানোন্নয়নে কাজ করা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি কার্যকর ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলা আমাদের প্রধান লক্ষ্য।”

নবগঠিত এ কমিটিকে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ গোপালগঞ্জে টেলিভিশন সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের সময় বাড়ল

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

গোপালগঞ্জে টেলিভিশন সাংবাদিকদের জন্য নতুন সংগঠন, আহ্বায়ক মোজাম্মেল হোসেন মুন্না

গোপালগঞ্জে টেলিভিশন সাংবাদিকদের জন্য নতুন অ্যাসোসিয়েশন গঠন

আপডেট : ০৮:৩৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬