
গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ‘গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (GPMJA)’-এর নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন দৈনিক আলোকিত প্রতিদিন-এর জেলা প্রতিনিধি মোঃ শিহাব উদ্দিন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টায় গোপালগঞ্জ প্রেসক্লাবের এক নম্বর কক্ষে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। সভায় জেলার বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করে সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে মতামত প্রদান করেন।
নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক মোঃ শিহাব উদ্দিন দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় যুক্ত। তিনি গোপালগঞ্জ প্রেসক্লাবের সদস্য এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সভায় বক্তারা বলেন, জেলার প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অধিকার সংরক্ষণ এবং পারস্পরিক ঐক্য জোরদার করার ক্ষেত্রে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশা প্রকাশ করেন যে, নবগঠিত কমিটি সাংবাদিকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি করবে এবং পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
সভা শেষে উপস্থিত সাংবাদিকরা কমিটির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
গোপালগঞ্জ প্রতিনিধি 


















