Hi

০৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পুনঃখনন শেষে উন্নত হবে পানি নিষ্কাশন ব্যবস্থা, উপকৃত হবে কৃষক ও স্থানীয় বাসিন্দারা

আনোয়ারুল ইসলাম আনুর হাত ধরে সিংড়ায় খাল পুনঃখনন প্রকল্প চালু

নাটোরের সিংড়া উপজেলায় পানাউল্লাহ খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন নাটোর-০৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। উপজেলার ছাতারদিঘী ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুন নূর, বিএডিসি কর্মকর্তা মানিক রতনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পানাউল্লাহ খালের পুনঃখনন কাজ সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। এর ফলে জলাবদ্ধতা কমে যাবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। স্থানীয় কৃষকরা এর মাধ্যমে সরাসরি উপকৃত হবেন বলে আশা প্রকাশ করা হয়।

বক্তারা আরও বলেন, খালটি দীর্ঘদিন ধরে অবহেলিত থাকায় এলাকাবাসী নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। পুনঃখনন কার্যক্রম দ্রুত সম্পন্ন করার মাধ্যমে জনগণের দুর্ভোগ লাঘব করা সম্ভব হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী সিদ্দিকীকে বিদায় সংবর্ধনা

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

পুনঃখনন শেষে উন্নত হবে পানি নিষ্কাশন ব্যবস্থা, উপকৃত হবে কৃষক ও স্থানীয় বাসিন্দারা

আনোয়ারুল ইসলাম আনুর হাত ধরে সিংড়ায় খাল পুনঃখনন প্রকল্প চালু

আপডেট : ০৬:৪০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬