Hi

১০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এডিস মশার প্রজননস্থল ধ্বংসে হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধি

এডিস মশা দমনে গোপালগঞ্জে পরিষ্কার–পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি

ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধন ও জনসচেতনতা বাড়াতে গোপালগঞ্জে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার সকালে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। এ সময় হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়।

অংশগ্রহণকারীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। এজন্য বাসাবাড়ি, হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি নিয়মিত পরিষ্কার–পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস, সিনিয়র মেডিকেল অফিসার ডা. আহমেদ কবির এবং ওয়ার্ড মাস্টার মিজানুর রহমান মোল্লাসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা–কর্মচারীরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

জনপ্রিয়

সোনাগাজীর ৯ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

এডিস মশার প্রজননস্থল ধ্বংসে হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধি

এডিস মশা দমনে গোপালগঞ্জে পরিষ্কার–পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি

আপডেট : ০৭:১১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬