
গাজীপুরের কালীগঞ্জে সৌদি আরব বাদশাহ সালমানের মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র কর্তৃক প্রেরিত ১৫ কার্টুন সৌদি খেজুর উপজেলার ৩০টি হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খেজুর বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।
সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বলেন, “রমজান মাসে সৌদি আরবের হাদিয়া স্বরূপ খেজুর বিতরণ একটি সামাজিক রীতি। যেহেতু খেজুরের পরিমাণ সীমিত, তাই আমরা প্রথমে মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মধ্যে তা বিতরণ করেছি।”
প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, গাজীপুর জেলা বিএনপির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমান এবং বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রধানরা। এছাড়া ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।
উপজেলার ৩০টি হাফেজীয়া মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মধ্যে চার কেজি করে খেজুর বিতরণ করা হয়, যা রমজান মাসে তাদের খাদ্য ও পুষ্টি নিশ্চিত করবে।
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার 









