Hi

০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
পৌরসভা অভিযানে খালে সরাসরি বর্জ্য ফেলার পাইপ বন্ধ, স্থানীয়দের দীর্ঘ দিনের সমস্যার সমাধান আশা

গোপালগঞ্জে ক্লিনিক বর্জ্য ফেলার অভিযোগ: পৌরসভা অভিযান, খালে পাইপ বন্ধ

গোপালগঞ্জের পাঁচুড়িয়া এলাকায় জননী সার্জিক্যাল ক্লিনিকের বর্জ্য থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগের পর পৌরসভা অভিযান পরিচালনা করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, ক্লিনিকের সেফটি ট্যাংকির ময়লা সরাসরি পাশের খালে ফেলা হচ্ছিল, যার ফলে আশপাশের এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে মানুষজন চরম দুর্ভোগে পড়ছিল।

স্থানীয়দের গণ-আবেদনের পর সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে গোপালগঞ্জ পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর আজাদুর রহমান নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে সরেজমিনে পরিদর্শন করে। পরিদর্শনে দেখা যায়, ক্লিনিকের পাইপ খালের সঙ্গে সংযুক্ত, যা থেকে বর্জ্য পানি সরাসরি খালে পড়ছিল।

পৌরসভার দল তাৎক্ষণিকভাবে পাইপের মুখ বন্ধ করে দেয় এবং এক সপ্তাহের মধ্যে পৌরসভা বিধি-নিষেধ মেনে বিকল্প ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। পাশাপাশি ভবিষ্যতে পরিবেশ দূষণমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য ক্লিনিকের মালিকদের সতর্ক করা হয়েছে।

সেনেটারি ইন্সপেক্টর আজাদুর রহমান বলেন, “দূষিত পানি খালে ফেলা হচ্ছিল। অভিযোগের সত্যতা পেয়েছি। পরিবেশ দূষণের বিষয়ে পৌরসভা কঠোর অবস্থানে রয়েছে।”

স্থানীয়রা আশা করছেন, পৌরসভা কর্তৃপক্ষ দ্রুত স্থায়ী সমাধান নেবে এবং ভবিষ্যতে পরিবেশ দূষণ রোধে কঠোর ব্যবস্থা নেবে।

জনপ্রিয়

ছাগলনাইয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে এ এন এম নুরুল আমিন ও এম এ কাজী আজিম

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

পৌরসভা অভিযানে খালে সরাসরি বর্জ্য ফেলার পাইপ বন্ধ, স্থানীয়দের দীর্ঘ দিনের সমস্যার সমাধান আশা

গোপালগঞ্জে ক্লিনিক বর্জ্য ফেলার অভিযোগ: পৌরসভা অভিযান, খালে পাইপ বন্ধ

আপডেট : ০৮:৪২:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬