Hi

০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রামগঞ্জে ঈদের বাজারে দেওয়াল ধসে কলেজ ছাত্রের মৃত্যু, আরেকজন গুরুতর আহত

ঈদ বাজারে দুর্ঘটনা: দেওয়াল ধসে নিহত কলেজ ছাত্র

লক্ষ্মীপুরের রামগঞ্জে ঈদের বাজারে দেওয়াল ধসে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। ফাহাদ হোসেন (১৭) নামে ওই যুবক তার মায়ের সঙ্গে ঈদুল ফিতরের পোশাক কিনতে এসে দুর্ঘটনার শিকার হন।

ঘটনাটি ঘটে রামগঞ্জ চৌরাস্তা সংলগ্ন আল মুনসুর ড্রাগ হাউজের সামনে। ফাহাদের সঙ্গে থাকা রুবেল নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন এবং তাকে রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ফাহাদ হোসেন পৌরসভার বাঁশঘর গ্রামের আলমগীর হোসেন বকুলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আল মুনসুর ড্রাগ হাউজের দোকানের উপর কাজ চলাকালীন দেওয়াল ধসে পড়ে ফাহাদ। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন চৌধুরী জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং লাশ ময়না তদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের সময় বাড়ল

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

রামগঞ্জে ঈদের বাজারে দেওয়াল ধসে কলেজ ছাত্রের মৃত্যু, আরেকজন গুরুতর আহত

ঈদ বাজারে দুর্ঘটনা: দেওয়াল ধসে নিহত কলেজ ছাত্র

আপডেট : ০৮:০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬