Hi

০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মিথ্যা হত্যা মামলার প্রতিবাদে ফেনীতে সাংবাদিক সমাজের কঠোর হুঁশিয়ারি

সাংবাদিকতা রক্ষার আন্দোলন: ফেনীতে পরশুরাম হত্যাকাণ্ড মামলায় প্রতিবাদ সভা

ফেনীর পরশুরাম উপজেলার কালবেলার প্রতিনিধি আবু ইউসুফ মিন্টুকে একটি হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে ফেনীর সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৬) সকালে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে জেলা প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুলসংখ্যক সাংবাদিক অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশের কারণে দেশে সাংবাদিকরা পরিকল্পিতভাবে হয়রানির শিকার হচ্ছেন, যা স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি। ফেনীর একজন কর্মরত সাংবাদিককে চট্টগ্রাম আদালতের মাধ্যমে মামলায় জড়ানো নিছক হয়রানি ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেন তারা।

সভায় বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি জসিম মাহমুদ, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আবু তাহের ভূঁঞা, বাংলাভিশনের ফেনী প্রতিনিধি রফিকুল ইসলাম, আরটিভি ও যায়যায়দিনের ফেনী প্রতিনিধি আজাদ মালদার, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, এটিএন নিউজ ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি দিদারুল আলম, দৈনিক মানবজমিনের ফেনী প্রতিনিধি শহীদুল আলম ইমরানসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

বক্তারা জানান, ২০১৬ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া যুবদল কর্মী মোহাম্মদ নবীউল্লাহ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের চূড়ান্ত চার্জশিটের পর ২০১৭ সালে আদালত মামলাটি খারিজ করেছিলেন। কিন্তু দীর্ঘ সময় পর গত ১৭ ডিসেম্বর কক্সবাজারের উখিয়া উপজেলার জাহাঙ্গীর আলম নতুন করে মামলা দায়ের করেন। নতুন মামলায় সাংবাদিক আবু ইউসুফ মিন্টুকে আসামি করা হয়েছে এবং সাবেক বন ও পরিবেশ মন্ত্রী হাসান মাহমুদকে প্রধান আসামি দেখানো হয়েছে। এ মামলায় মোট ১০২ জনকে অভিযুক্ত করা হয়।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে সাংবাদিক আবু ইউসুফ মিন্টুর নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে হুঁশিয়ারি দেন তারা।

জনপ্রিয়

নিউজিল্যান্ডকে ২৪৭-এ থামিয়ে জয়ের পথে বাংলাদেশ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

মিথ্যা হত্যা মামলার প্রতিবাদে ফেনীতে সাংবাদিক সমাজের কঠোর হুঁশিয়ারি

সাংবাদিকতা রক্ষার আন্দোলন: ফেনীতে পরশুরাম হত্যাকাণ্ড মামলায় প্রতিবাদ সভা

আপডেট : ০৭:২১:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬