
ফেনী ভয়েস অনলাইন | গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি। দেশে ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল থাকলেও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

শুক্রবার (৫ ডিসেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ঢাকা উত্তর সিটিতে ৭২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬ জন এবং খুলনা বিভাগে ২ জন রয়েছেন।
এছাড়া একই সময়ে ২২৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছর এখন পর্যন্ত ৯৪ হাজার ৬২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারি থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ৯৬ হাজার ৮২৭ জন রোগী ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩৯৪ জন ডেঙ্গুতে মারা গেছেন।
![]()
রিপোর্টার নাম: 















