Hi

০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৮:৪৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • ২২০ জন দেখেছে

বিশেষ প্রতিনিধি | ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতিতে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) এক জরুরি একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের পর ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের অনুমোদিত এ সিদ্ধান্তের কথা জানান।

অধ্যক্ষ বলেন, সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক পেশাগত এমবিবিএস পরীক্ষাগুলো ২৯ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। ভয়াবহ ভূমিকম্পের পর শিক্ষার্থীদের মানসিক চাপ কমানো এবং প্রয়োজনে অভিভাবকদের সঙ্গে দেখা করার সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এ সময় পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকছে।

নোটিশে জানানো হয়, আগামী ৩০ নভেম্বর থেকে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম যথারীতি চালু হবে।

ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী সিদ্দিকীকে বিদায় সংবর্ধনা

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

আপডেট : ০৮:৪৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫