Hi

০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে মাদককারবারির হামলায় ৫ ডিবি পুলিশ আহত, গ্রেফতার ৩ জন

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৮:২৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ২৮১ জন দেখেছে

ফেনী প্রতিনিধি | ফেনীর ছাগলনাইয়ায় মাদককারবারিদের হামলায় ফেনী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাঁচ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) রাত ৯ টায় ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন ডিবির এসআই তানভীর মেহেদী, এএসআই খোকন হোসেন, রিংকু বড়ুয়া, কনস্টেবল মজিবুর এবং কনস্টেবল জাহাঙ্গীর। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসার জন্য ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এদিকে, ঘটনাস্থল থেকে মাদককারবারি আলমগীর হোসেনের শ্যালক জয়নাল আবেদীন, শ্যালিকা রুজিনা এবং প্রতিবেশী রহিম উল্লাহর স্ত্রী রুপধনকে আটক করে ফেনীর ডিবি ও ছাগলনাইয়া থানার পুলিশ।

ফেনী জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, গোপন সংবাদে সোমবার রাত ৮টার দিকে ডিবি পুলিশের একটি টিম জয়নগর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদককারবারি আলমগীরের সঙ্গে থাকা লোকজন ডিবি পুলিশের ওপর হামলা চালায়।

ছাগলনাইয়া থানার ওসি মো. নজরুল ইসলাম ফেনী ভয়েসকে বলেন, “ডিবি পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন এবং এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে, বাকি আসামিরা পালিয়ে গেছে।

জনপ্রিয়

যশোরের শার্শা-বেনাপোলে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা, সবুজে ভরে উঠেছে মাঠ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ফেনীতে মাদককারবারির হামলায় ৫ ডিবি পুলিশ আহত, গ্রেফতার ৩ জন

আপডেট : ০৮:২৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫