Hi

০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নিঝুমদ্বীপ বন্দরটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থীর মাঝে পরিবেশবান্ধব স্কুল ব্যাগ বিতরণ করেছেন হাতিয়া উপজেলা প্রশাসন। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং পরিবেশবান্ধব সামগ্রীর ব্যবহার বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬ইং) তারিখে অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।।

‎এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান এবং নিঝুমদ্বীপ বন্দরটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছাইফুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন,
আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে এবং পড়াশোনার পরিবেশ আরও আনন্দময় করতে উপজেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন। পরিবেশবান্ধব স্কুল ব্যাগ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে, তেমনি পরিবেশের প্রতি সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং মানসম্মত শিক্ষা অর্জনে শিক্ষক ও অভিভাবকদেরও আন্তরিকভাবে কাজ করতে হবে।

‎স্কুল ব্যাগ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। স্থানীয়রা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সহায়তায় উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।
‎উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগানোর পাশাপাশি পরিবেশবান্ধব জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

মুন্সিরহাট ইউপি নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হতে চান আলাউদ্দিন মজুমদার বাবু

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ।

আপডেট : ০৭:৩৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬