
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ২নং সেলবরষ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সেলবরষ ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য জিএম মমতাজুর রহমান কাজল।
সম্মেলনে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, এস এম রহমত, নুরুল ইসলাম বিএসসি ও জুলফিকার আলী ভুট্টো বিএসএস।
এছাড়া বক্তব্য দেন মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোশাহিদ তালুকদার, উপজেলা বিএনপির সদস্য মজিবুর রহমান মজুমদার, নেহাল উদ্দিন, মামুন অর রশীদ শান্ত, মাহবুবুর আলম হাদিস, সাবেক উপজেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম কামাল, জয়শ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসাইন রানা এবং সুখাইর রাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন মাহতাব।
সম্মেলনে উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম কাঞ্চন ও মির্জা শাহ আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল মজুমদার, সদস্য সচিব সারোয়ার হোসেন, কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মেম্বারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জানা যায়, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড কমিটির কাউন্সিলরদের সরাসরি ভোটে নতুন নেতৃত্ব নির্বাচনের আয়োজন করা হয়। সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ও নির্বাচন প্রস্তুতি কমিটি।
নির্বাচনে আবু তাহের সোনা সভাপতি, ওয়াহিদুল ইসলাম সাধারণ সম্পাদক এবং সিদ্দিকুর রহমান সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী নির্বাচিত হন।
মোঃ আবুল কালাম,ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি 















