Hi

০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
নির্বাচনের আগে মগরাহাট পশ্চিমে রাজনৈতিক সমীকরণ বদল, কংগ্রেস প্রার্থীর তৃণমূলে যোগদান ঘিরে চাঞ্চল্য

মগরাহাট পশ্চিমে রাজনৈতিক উত্তাপ, কংগ্রেস প্রার্থীর তৃণমূলে যোগ ঘিরে বিতর্ক

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র (১৪১ নম্বর) আসন্ন নির্বাচনের আগে বড় রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হলো। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী আব্দুল মাজিদ হালদার আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাঁর সঙ্গে আরও কয়েকজন কংগ্রেস কর্মীও তৃণমূলে যোগ দেন।

জানা গেছে, আব্দুল মাজিদ হালদার দীর্ঘদিন দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন জেলা কংগ্রেসের সভাপতি অধ্যাপক মনোরঞ্জন হালদার এবং বর্তমান জেলা সভাপতি মোক্তার আহমদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তিনি পূর্বে মগরাহাট পশ্চিম ব্লক কংগ্রেসের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

পঞ্চায়েত নির্বাচনের সময় তিনি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত হন। এরপর থেকেই তার রাজনৈতিক অবস্থান নিয়ে দলে অসন্তোষ দেখা দেয় বলে জানা যায়। স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, পারিবারিক ও সাংগঠনিক বিভিন্ন চাপের কারণে তাঁর অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল।

অবশেষে শনিবার সন্ধ্যায় তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী সামিম আহমেদের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন। এই ঘটনাকে কেন্দ্র করে মগরাহাট পশ্চিমের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

তবে কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব দাবি করেছে, এই দলত্যাগের ফলে সংগঠনের ওপর বড় কোনো প্রভাব পড়বে না। আসন্ন নির্বাচনে কংগ্রেসের অবস্থান শক্ত থাকবে বলেও তারা জানিয়েছে।

জনপ্রিয়

সোনাগাজীর ৯ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

নির্বাচনের আগে মগরাহাট পশ্চিমে রাজনৈতিক সমীকরণ বদল, কংগ্রেস প্রার্থীর তৃণমূলে যোগদান ঘিরে চাঞ্চল্য

মগরাহাট পশ্চিমে রাজনৈতিক উত্তাপ, কংগ্রেস প্রার্থীর তৃণমূলে যোগ ঘিরে বিতর্ক

আপডেট : ০৮:৫৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬