Hi

১০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার স্মরণে ফেনীতে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ পেল দরিদ্র-মেধাবী শিক্ষার্থীরা

  • রাকিব হোসেন
  • আপডেট : ০৭:৫৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৪৭ জন দেখেছে

রাকিব হোসেন, ফেনী | ফেনীতে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের কলঘরে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কলঘর জিয়া স্মৃতি পাঠাগারের আহ্বায়ক নুরুল আলম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মশিউর রহমান বিপ্লব।
ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল হালিম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য (দপ্তর) ইঞ্জিনিয়ার সাইফুল হক, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ফারুক উল্যাহ মজুমদার মুরাদ, কালিদহ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক লিটন, সাধারণ সম্পাদক মুন্সি সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সম্পাদক কাজী গোলাম কিবরিয়া রাসেল, জেলা যুবদলের সদস্য এম. ফখরুদ্দিন ভূঁইয়া এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সুমন।

অনুষ্ঠানে অতিথিরা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ ও নগদ অর্থ তুলে দেন। এ সময় আয়োজকরা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইমরান।

জনপ্রিয়

বনভূমির জমি দখল ও ‘দাগ’ বিক্রির অভিযোগে দুইজন গ্রেপ্তার

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

খালেদা জিয়ার স্মরণে ফেনীতে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ পেল দরিদ্র-মেধাবী শিক্ষার্থীরা

আপডেট : ০৭:৫৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬