
২৬ মার্চ ২০২৬, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা পুলিশের নারী কল্যাণ সমিতি (পুনাক) মহান স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে।
সকালে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পুনাক গোপালগঞ্জের সভানেত্রী তানজিনা শেলী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহ-সভানেত্রী জোহরা আফরিন উপমা এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। শ্রদ্ধা নিবেদনের পর মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় তারা বিশেষ দোয়ায় অংশ নেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা মনে করেন, স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা আরও দৃঢ় করবে।
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি 









