Hi

০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
আধুনিক ঈদগাহে আয়োজন, বিকল্প ব্যবস্থাও প্রস্তুত প্রশাসনের

গোপালগঞ্জে ঈদের জামাত নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা, সকাল ৮টায় প্রধান নামাজ

গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে। আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই ঈদগাহে ঈদের দিন সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধান জামাতে ইমামতি করবেন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা শেখ হাফিজুর রহমান। মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

প্রধান জামাত ছাড়াও শহরের আরও দুটি স্থানে ঈদের জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। সকাল ৮টা ২০ মিনিটে থানাপাড়া জামে মসজিদে এবং সকাল ৮টা ৪০ মিনিটে গোপালগঞ্জ ছালেহিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

তবে আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প ব্যবস্থা হিসেবে সকাল ৮টায় কেন্দ্রীয় কোর্ট মসজিদ ও জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে প্রধান জামাত আয়োজন করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

এছাড়া জেলার বিভিন্ন এলাকা—বেদগ্রাম, গেটপাড়া ও মোহাম্মদপাড়াসহ বিভিন্ন জামে মসজিদ ও ঈদগাহে আধা ঘণ্টা পরপর জামাতের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে মুসল্লিরা সুবিধামতো সময়ে নামাজ আদায় করতে পারেন।

জেলার প্রধান ঈদ জামাতে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক মুসল্লির অংশগ্রহণের কথা রয়েছে। জামাত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানিয়েছেন, কেন্দ্রীয় ঈদগাহে ঈদের জামাত আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং মুসল্লিদের জন্য নিরাপত্তা ও সার্বিক সুবিধা নিশ্চিত করা হয়েছে।

ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী সিদ্দিকীকে বিদায় সংবর্ধনা

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

আধুনিক ঈদগাহে আয়োজন, বিকল্প ব্যবস্থাও প্রস্তুত প্রশাসনের

গোপালগঞ্জে ঈদের জামাত নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা, সকাল ৮টায় প্রধান নামাজ

আপডেট : ০৪:৫৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬