Hi

০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ছোপখালী জামে মসজিদে কমিটি গঠন ঘিরে দ্বন্দ্ব, সামাজিক মাধ্যমে মিথ্যা প্রচারের অভিযোগ

বেতাগীতে জামে মসজিদে নেতৃত্ব নিয়ে বিরোধ, অপপ্রচার বন্ধের আহ্বান

বরগুনার বেতাগী উপজেলার ছোপখালী তালুকদার বাড়ি সংলগ্ন জামে মসজিদকে কেন্দ্র করে কমিটি গঠন নিয়ে বিরোধ ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (১৮ মার্চ ২০২৬) বেতাগী উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক লিখিত অভিযোগে মসজিদের প্রতিষ্ঠাতা, জমিদাতা, দীর্ঘদিনের সভাপতি, ইমাম ও খতিব মোঃ আরিফ হোসেন এসব অভিযোগ করেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি মসজিদের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছেন। তবে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে মসজিদের মূল কমিটির বিরুদ্ধে অবস্থান নিয়ে অবৈধভাবে নতুন কমিটি গঠনের চেষ্টা করছে।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, স্থানীয় মোঃ আব্দুল ছাত্তার তালুকদার নিজেকে মসজিদের সভাপতি দাবি করলেও তিনি নিয়মিত নামাজে অংশগ্রহণ করেন না এবং মসজিদের জন্য কোনো জমি দান করেননি। এছাড়া মোঃ ইব্রাহিম নামের আরেক ব্যক্তি নিজেকে ইমাম হিসেবে পরিচয় দিচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে।

আরিফ হোসেন দাবি করেন, অভিযুক্তদের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ একটি অনলাইন প্ল্যাটফর্মে তার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

তিনি বলেন, মসজিদের জন্য এখন পর্যন্ত কোনো সরকারি অনুদান বরাদ্দ হয়নি।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ইসলামী ফাউন্ডেশন তার আবেদনটি আমলে না নিয়ে প্রতিপক্ষের আবেদন গ্রহণ করেছে।

সবশেষে তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান, প্রকৃত ঘটনা যাচাই করে সঠিক তথ্য প্রকাশের মাধ্যমে বিভ্রান্তি দূর করতে এবং এলাকার শান্তিপ্রিয় মানুষের স্বার্থ রক্ষা করতে।

জনপ্রিয়

নিউজিল্যান্ডকে ২৪৭-এ থামিয়ে জয়ের পথে বাংলাদেশ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ছোপখালী জামে মসজিদে কমিটি গঠন ঘিরে দ্বন্দ্ব, সামাজিক মাধ্যমে মিথ্যা প্রচারের অভিযোগ

বেতাগীতে জামে মসজিদে নেতৃত্ব নিয়ে বিরোধ, অপপ্রচার বন্ধের আহ্বান

আপডেট : ০৪:৩৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬