Hi

১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ফেনীর মিজান ময়দানসহ বিভিন্ন মসজিদে ঈদুল ফিতরের প্রধান জামাতের সময়সূচি ঘোষণা

ফেনী ২০২৬: মিজান ময়দানসহ প্রধান ঈদ জামাতের সময়সূচি চূড়ান্ত

  • ফেনী প্রতিনিধি
  • আপডেট : ১১:২৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৩৪ জন দেখেছে

ফেনীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত ঐতিহাসিক মিজান ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ঈদ জামাতে অংশগ্রহণ করবেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্রশাসনিক কর্মকর্তা এবং জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ফেনী বড় জামে মসজিদে সকাল ৭টা ১৫ মিনিটে, ফেনী জহিরিয়া জামে মসজিদে সকাল ৭টা ৩০ মিনিটে এবং ফেনী সার্কিট হাউস জামে মসজিদে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। একই সময়ে জিএ একাডেমি মাঠেও জামাত অনুষ্ঠিত হবে।

ফতেহপুরের জেলা মডেল মসজিদে জামাত সকাল ৮টা ৩০ মিনিটে, ফেনী পুলিশ লাইনস জামে মসজিদে পৌনে ৯টায়, পুরাতন রেজিস্ট্রি অফিস জামে মসজিদে পৌনে ৮টায় এবং ফেনী সদর উপজেলা জামে মসজিদে সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামী ফাউন্ডেশন ফেনীর উপপরিচালক মো. নাজমুস সাকিব জানান, বিভিন্ন ঈদগাহ কমিটির সঙ্গে আলোচনা করে জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, প্রধান জামাতসহ সকল মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে।

জনপ্রিয়

নিউজিল্যান্ডকে ২৪৭-এ থামিয়ে জয়ের পথে বাংলাদেশ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ফেনীর মিজান ময়দানসহ বিভিন্ন মসজিদে ঈদুল ফিতরের প্রধান জামাতের সময়সূচি ঘোষণা

ফেনী ২০২৬: মিজান ময়দানসহ প্রধান ঈদ জামাতের সময়সূচি চূড়ান্ত

আপডেট : ১১:২৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬