
ফেনীর দাগনভূঞা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) দাগনভূঞা উপজেলার স্থানীয় একটি মিলনায়তনে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়।
দাগনভূঞা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ তাহেরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক এবং ফেনী জেলা বিএনপির সদস্য মাহবুবুল হক রিপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগর শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব সাইফ উদ্দিন শিপন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাগনভূঞা উপজেলা শাখার আমির মাওলানা গাজী সালেহ উদ্দিন, দাগনভূঞা পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাগনভূঞা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর শাখার আমির মাওলানা কামরুল আহসান এবং দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি এ এস এম নূরনবী দুলাল।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহীদুল আলম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোঃ আলাউদ্দিন লিংকন 

























