Hi

০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গোপালগঞ্জের কাশিয়ানীতে মাদকদ্রব্য উদ্ধার ও নারী গ্রেফতার, মামলা দায়ের

কাশিয়ানী মহেশপুরে মাদক উদ্ধার, নারীকে হেফাজতে নিয়েছে পুলিশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ একজন নারী গ্রেফতার হয়েছেন।  কাশিয়ানী থানাধীন মহেশপুর গ্রামে এই অভিযান পরিচালিত হয়। তল্লাশি অভিযান চালিয়ে মোছাঃ আছমা বেগম (৪৩) এর দখলীয় বসতঘর থেকে গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোছাঃ আছমা বেগম ছোটু মহেশপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী মোঃ রেজাউল শেখ, পিতা: মৃত মঞ্জুর মুন্সী, মাতা: রুকিয়া বেগম। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে।

কাশিয়ানী থানার পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছেন। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, “গোপালগঞ্জকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং জনসাধারণের সহযোগিতা কাম্য।”

স্থানীয় সচেতন মহল মনে করছেন, ধারাবাহিক এই অভিযান মাদক ব্যবসায়ীদের জন্য কঠোর বার্তা হিসেবে কাজ করবে এবং যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে সহায়ক হবে।

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের সময় বাড়ল

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাদকদ্রব্য উদ্ধার ও নারী গ্রেফতার, মামলা দায়ের

কাশিয়ানী মহেশপুরে মাদক উদ্ধার, নারীকে হেফাজতে নিয়েছে পুলিশ

আপডেট : ০৪:৫৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬