
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ উপস্থিত থাকলেও দুর্বৃত্তরা এই বিস্ফোরণ ঘটায়।
স্থানীয়রা জানায়, বিস্ফোরণের শব্দে পুরো শহর কেঁপে ওঠে এবং আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পরই ঘটনাস্থলে পৌঁছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, এবং তারা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন। তবে এখনও পর্যন্ত পুলিশ এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি।
এর আগে জেলা ও দায়রা জজের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনার পর থেকে জেলা প্রশাসকের বাসভবনের সামনের রাস্তায় অতিরিক্ত পুলিশ গার্ড বসানো হয়েছে।
নগরবাসীকে নিরাপদ থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে সতর্ক থাকতে বলা হয়েছে।
গোপালগঞ্জ প্রতিনিধি 









