
ফেনী প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফেনীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।
সভায় আসন্ন দুর্গোৎসবের সার্বিক পরিবেশ, উৎসব উদ্যাপনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখার বিষয়ে আলোচনা হয়। এ সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সহাবস্থান আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব যেন সবার অংশগ্রহণে আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখা জরুরি। একই সঙ্গে উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
রিপোর্টার নাম: 















