
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সংগঠনের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে সভাপতি এবং ড. কে এম আই মন্টিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন লেখক ও গবেষক আসাদ পারভেজ।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে জাহেদুল হক শামীমকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও আরও ২০ জন সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং ১৩ জন সহ-সাধারণ সম্পাদক অন্তর্ভুক্ত রয়েছেন।
লেখক আসাদ পারভেজ সম্পর্কে জানানো হয়, তিনি পূর্বে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন এবং বর্তমানে বিভিন্ন জাতীয় পত্রিকায় নিয়মিত কলাম লেখক হিসেবে কাজ করছেন। তিনি একাধিক বইয়ের রচয়িতা এবং ভূরাজনীতি বিষয়ক গবেষণার সঙ্গে সম্পৃক্ত। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথেও যুক্ত রয়েছেন এবং সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য সম্মাননা অর্জন করেছেন।
সাইফুল ইসলাম, নোয়াখালী জেলা প্রতিনিধি 









