
কালীগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ও কুশুলিয়া ইউনিয়নের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত গণ ইফতার ও সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রবিউল বাশার।
কালীগঞ্জ উপজেলার সোহরাওয়ার্দী পার্ক প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে এমপি হাফেজ মুহা: রবিউল বাশার বলেন, “রমজান মাস হলো রহমত, ক্ষমা ও বরকতের মাস। কোরআনের বিধান অনুযায়ী জীবন ব্যবস্থা গড়ে তুললেই জীবন পরিপূর্ণ হয়।”
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মথুরেশপুর ইউনিয়নের আমির মঞ্জুর মুর্শিদ। যৌথ সঞ্চালনায় ছিলেন কুশুলিয়া ইউনিয়ন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি সিরাজুল ইসলাম ও মথুরেশপুর ইউনিয়ন জামায়াত ইসলামের সেক্রেটারি আজগর আলী।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াত ইসলামের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সহকারি সেক্রেটারি মোঃ আনোয়ারুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসেন, শেখ সাইফুল বারী সফু, শেখ আনোয়ার হোসেন এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দ, মথুরেশপুর ও কুশুলিয়া ইউনিয়নের জামায়াত নেতা ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।
অনুষ্ঠানের ছবি এবং সম্বর্ধনা প্রদান সম্পর্কিত কার্যক্রম পরিচালনা করা হয় বাংলাদেশ জামায়াতে ইসলামী মথুরেশপুর ও কুশুলিয়া ইউনিয়নের পক্ষ থেকে।
শেখ শরিফুল ইসলাম, কালীগঞ্জ ব্যুরো 









