Hi

১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গুমের মামলায় হাসিনা, সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৭:৩৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ১৭১ জন দেখেছে

ফেনী ভয়েস অনলাইন | গুমসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ১৭ ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ওই ১৭ জনের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন সেনা কর্মকর্তাও রয়েছেন।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই আবেদন জানানো হয়। এ বিষয়ে ১৪ই ডিসেম্বর শুনানির তারিখ ধার্য করেছে ট্রাইব্যুনাল।

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে ‘টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে’ ১৪ জন বাংলাদেশি নাগরিককে গুম করে রাখার ঘটনায় মামলাটি করা হয়।

অভিযুক্তদের মধ্যে ১০ জনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, যাদের বেশিরভাগই সেনা কর্মকর্তা।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

গুমের মামলায় হাসিনা, সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন

আপডেট : ০৭:৩৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫