Hi

১১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্যসহায়তা ডব্লিউএফপির

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৬:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • ৮১ জন দেখেছে

নিজস্ব প্রতিনিধি | রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি খাদ্যসহায়তা পৌঁছে দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।সংস্থাটি আজ শুক্রবার (২৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৫ নভেম্বরের এই অগ্নিকাণ্ডের পর পার্শ্ববর্তী বিটিসিএল গার্লস হাইস্কুলে আশ্রয় নেওয়া পরিবারগুলোর মাঝে হাই এনার্জি বিস্কুট (এইচইবি) বিতরণ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম), ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) সহযোগিতায় ডব্লিউএফপি মোট ১ হাজার ৯০০ পরিবারের মাঝে এই বিস্কুট বিতরণ করে। প্রতিটি পরিবার পাঁচ কেজি ওজনের একটি করে এইচইবি কার্টন পেয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি পরিস্থিতিতে এই বিস্কুট অত্যন্ত কার্যকর, কারণ এটি খাওয়ার জন্য রান্না বা পানির কোনো প্রয়োজন হয় না। প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, প্রোটিন ও কার্বোহাইড্রেটসমৃদ্ধ এইচইবি আগামী কয়েক দিনের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুষ্টির ঘাটতি পূরণে সহায়তা করবে।ডব্লিউএফপির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর সিমোন পার্চমেন্ট বলেন, “আজকের বিতরণের পরও আমরা স্থানীয় প্রশাসন ও মানবিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় চালিয়ে যাব। প্রয়োজনে ডব্লিউএফপি অতিরিক্ত সহায়তা দিতেও প্রস্তুত।”

উল্লেখ্য, ডব্লিউএফপি বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে জরুরি সহায়তা, স্কুল ফিডিং কর্মসূচি এবং দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধারের মতো বিভিন্ন উদ্যোগের মাধ্যমে লাখো মানুষকে সহায়তা দিয়ে আসছে। শুধু ২০২৪ সালেই ঘূর্ণিঝড় রেমালসহ একাধিক বন্যার পর সংস্থাটি প্রায় ২৮ লাখ মানুষের কাছে খাদ্য, অর্থ ও পুনরুদ্ধার সহায়তা পৌঁছে দিয়েছিল।

সূত্র: বাসস

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্যসহায়তা ডব্লিউএফপির

আপডেট : ০৬:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫