Hi

১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার দ্বিপাক্ষিক বৈঠক

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৬:৫৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৭৬ জন দেখেছে

বিশেষ সংবাদদাতা | অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
শুক্রবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টা এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তার সুস্থতা কামনা করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং শুভকামনা জানান।
এর আগে, সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে সেনাকুঞ্জে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ তথ্য জানান বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী সেনাকুঞ্জে যাওয়ার উদ্দেশে গুলশানের বাসা থেকে রওনা হন খালেদা জিয়া। তার সঙ্গে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন নাসরিন সাঈদ ইস্কান্দার ও সৈয়দা শামিলা রহমান।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার দ্বিপাক্ষিক বৈঠক

আপডেট : ০৬:৫৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫