Hi

০৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ড্রাম থেকে উদ্ধার সেই খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৮:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১৮৮ জন দেখেছে

ঢামেক প্রতিনিধি | রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহের পাশে ড্রামের ভেতর থেকে উদ্ধার করা খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহতের নাম আশরাফুল হক (৪২)।

বৃহস্পতিবার (১৩নভেম্বর) রাতে পরিচয় শনাক্তের বিষয়টি  নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

তিনি বলেন, আঙ্গুলের ছাপের মাধ্যমে খন্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। তার নাম আশরাফুল হক(৪২) বাবার নাম মোঃ আব্দুর রশীদ,মায়ের নাম এছরা বেগম। গ্রামোর বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়া গ্রামে।

ওসি খালিদ মনসুর জানান, সন্ধ্যার দিকে হাইকোর্ট সংলগ্ন রাস্তা থেকে নীল রংয়ের দু’টি ড্রাম দেখে লোকজন থানায় খবর দেয়। পরে ড্রাম খুলে খন্ডিত মানুষের মরদেহ পাওয়া যায়।  মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। দু’টি নীল ড্রামের মধ্যে চাল ছিল এবং কালো পলিথিন দিয়ে মোড়ানো ছিল।

পুলিশের ধারণা, দু-একদিন আগে হত্যার পর হত্যাকারীরা এখানে ড্রামে করে মরদেহ ফেলে গেছে। খণ্ডিত মরদেহের গালা থেকে পা পর্যন্ত সবকিছুই আলাদা করা। মুখে দাড়ি রয়েছে।

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের সময় বাড়ল

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

রাজধানীতে ড্রাম থেকে উদ্ধার সেই খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত

আপডেট : ০৮:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫