Hi

০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সয়াবিন তেল ১৬৪ টাকা লিটার ও ৯৫ টাকা কেজিতে চিনি কিনছে সরকার

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৮:০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ২২৭ জন দেখেছে

বিশেষ প্রতিনিধি | আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক থেকে ১ লাখ ২০ হাজার লিটার সয়াবিন তেল এবং ১২ হাজার ৫০০ মেট্রিক টন পরিশোধিত চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি কেজি সয়াবিন তেল ১৬৪ টাকা ২১ পয়সা এবং প্রতি কেজি চিনি ৯৪ টাকা ৯৪ পয়সায় কেনা হবে। এতে মোট ব্যয় হবে ২৩৭ কোটি ১৩ লাখ ১৯ হাজার ২০০ টাকা।

বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এই তেল ও চিনি কেনার অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে উন্মুক্ত দরপত্র (আন্তর্জাতিক) পদ্ধতিতে ১২ হাজার ৫০০ মেট্রিক টন পরিশোধিত চিনি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

জানা গেছে, টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কেনার জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে তিনটি দরপ্রস্তাব জমা পড়ে। তিনটি দরপ্রস্তাবই কারিগরিভাবে ও আর্থিকভাবে রেসপনসিভ বিবেচিত হয়।

দরপ্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশ করা সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান তুরস্কের ইস্তানবুলের বেগালতা ড্যানিসমানলিক হিজমেটলেরি এএসের কাছ থেকে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি প্রতি কেজি ৯৪.৯৪২ টাকা করে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে মোট ব্যয় হবে ৭৮ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে চিনি কেনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন। এ পর্যন্ত ক্রয় চুক্তি সম্পাদন হয়েছে ৪৪ হাজার মেট্রিক টন।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ লাখ ২০ হাজার লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

জানা গেছে, টিসিবির ফ্যামিলি কার্ডধারী ১ কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কেনার জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে দুটি দরপ্রস্তাব জমা পড়ে। দুটি দরপ্রস্তাবই আর্থিক ও কারিগরিভাবে রেসপনসিভ হয়।
দরপ্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশ করা রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান আরব আমিরাতের ক্রেডেন্টোন এফজেডসিওর কাছ থেকে ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল প্রতি লিটার ১.০৮৭ মার্কিন ডলারে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে মোট ব্যয় হবে ১ কোটি ৩০ লাখ ৪৪ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৫৮ কোটি ৮৭ লাখ ৫৯ হাজার ২০০ টাকা। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়ছে ১৬৪ টাকা ২১ পযসা।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

সয়াবিন তেল ১৬৪ টাকা লিটার ও ৯৫ টাকা কেজিতে চিনি কিনছে সরকার

আপডেট : ০৮:০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫