Hi

০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বরাষ্ট্র উপদেষ্টা ভাগে কোরবানি দিচ্ছেন, গরুর দাম ৯৭ হাজার টাকা

স্টাফ রিপোর্টার | পবিত্র ঈদুল আজহায় অন্য সবার মতো নিজেও কোরবানি দিচ্ছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার (৬ জুন) সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এদিন সংবাদ সম্মেলন শেষে এক সাংবাদিক প্রশ্ন করেন, স্বরাষ্ট্র উপদেষ্টার কোরবানি পশুর দাম কত? জবাবে হাসতে হাসতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৯৭ হাজার টাকা মাত্র।’ এর পরই হাসতে হাসতে তিনি বলেন, ‘তা-ও আবার পুরোডা আমার নিজের না।
এ সময় যাত্রী নিয়ে লঞ্চ ছাড়ার ব্যাপারে তিনি বলেন, ‘দু-একটি লঞ্চের জন্য ঈদযাত্রা যেন দুর্ভোগে পরিণত না হয়। সময়মতো লঞ্চ না ছাড়লে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে টিকিট।

দু-একটি লঞ্চ বাদে অধিকাংশ লঞ্চই নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছে। গেল ৫ দিনে ৮২৪টি লঞ্চ ঘাট ছেড়েছে। লঞ্চে দক্ষিণাঞ্চলের ৮ লাখ যাত্রী ঘরে ফিরেছে।’

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

স্বরাষ্ট্র উপদেষ্টা ভাগে কোরবানি দিচ্ছেন, গরুর দাম ৯৭ হাজার টাকা

আপডেট : ০৬:৫৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫