Hi

১২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ মিনিটে ৩০ লাখ যাত্রীর ট্রেনের আগাম টিকিট কেনার চেষ্টা

ফেনী ভয়েস ডেস্ক | ঈদুল আজহা উপলক্ষে আজ বুধবার থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি হচ্ছে।

সকাল ৮টা থেকে বিক্রি হচ্ছে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। আর পূর্বাঞ্চলের সব ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় দুপুর ২টায়। প্রথম দিনে আজ মিলছে ৩১ মে’র টিকিট।

কমলাপুর রেলওয়ে স্টেশেনর স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ফেনী ভয়েস ২৪ সর্বশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শুরুর ৩০ মিনিটে ৩০ লাখ যাত্রী টিকিট কাটার চেষ্টা করেন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৭ হাজার ২৩৯টি আসনের মধ্যে বিক্রি হয় ১১ হাজার ৬৭২টি। ২২ থেকে ২৭ মে পর্যন্ত পর্যায়ক্রমে দেওয়া হবে ১ থেকে ৬ জুনের টিকিট। ঈদের পরে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে। ওইদিন ৯ জুনের আগাম টিকিট পাওয়া যাবে।

রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী, একজন ব্যক্তি তার এনআইডি ব্যবহার করে ঈদে আগাম ও ফেরত যাত্রায় সর্বোচ্চ চারটি করে টিকিট কিনতে পারবেন। এ ছাড়া, অগ্রীম টিকিটের কোনো রিফান্ড মিলবে না।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

৩০ মিনিটে ৩০ লাখ যাত্রীর ট্রেনের আগাম টিকিট কেনার চেষ্টা

আপডেট : ০৫:৩৩:০০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫