Hi

১২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুত রায় দেয়া যায়, শিশু আছিয়ার ধর্ষণ-হত্যা মামলা তার প্রমাণ: ইশরাত হাসান

স্টাফ রিপোর্টার | মাগুরায় শিশু আছিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আদালত আজ বহুল আলোচিত রায় প্রদান করেছে। মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আর বাকি আসামিদের খালাস প্রদান করা হয়েছে।

গত ১৩ই এপ্রিল পুলিশ এ মামলায় অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে প্রধান আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়। মাত্র ১২ কার্যদিবসে মামলার সম্পূর্ণ বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয় এবং আজ আদালত চূড়ান্ত রায় ঘোষণা করে।

ফেনী ভয়েস ২৪ সর্বশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন

আইনজীবী ইশরাত জাহান জানান, এই মামলার দ্রুত নিষ্পত্তি একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, “এই রায়ের মাধ্যমে সরকার ও বিচার বিভাগ একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে, চাইলে মাত্র ১২ কার্যদিবসেও একটি মামলার বিচার শেষ করা সম্ভব।”
নারী ও শিশু নির্যাতন দমন আইনে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ এবং ৯০ দিনের মধ্যে ট্রায়াল শেষ করতে হবে। কিন্তু বাস্তবে লক্ষ লক্ষ মামলায় এই সময়সীমা মানা হয় না। আছিয়া হত্যার এই দ্রুত রায় বিচারপ্রক্রিয়ার গতি বাড়ানোর ক্ষেত্রে একটি নজির হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

দ্রুত রায় দেয়া যায়, শিশু আছিয়ার ধর্ষণ-হত্যা মামলা তার প্রমাণ: ইশরাত হাসান

আপডেট : ১১:২০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫