Hi

০৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও মেধা যাচাই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা

রাঙ্গামাটিতে জাতীয় বীর মুন্সি আব্দুর রউফকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ অনুষ্ঠান

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি মেধা যাচাই প্রতিযোগিতা-২০২৬ এর চূড়ান্ত ফলাফল ঘোষণা এবং শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

(২০ এপ্রিল) সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটির পরিচালক ও উদ্যোক্তা ইয়াছিন রানা সোহেলের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের টিম মেম্বার সীমা ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল আবু মোহাম্মদ সিদ্দিক আলম, এসইউপি, পিবিজিএম, পিএসসি, সেক্টর কমান্ডার, বিজিবি রাঙ্গামাটি।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল একরামুল রাহাত, পিএসসি, জোন কমান্ডার, রাঙ্গামাটি সদর জোন; বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) মনীষ দেওয়ান, যিনি রাঙ্গামাটি জেলায় প্রথম পতাকা উত্তোলনকারী; সাইফুল ইসলাম চৌধুরী (ভুট্টো), সাবেক মেয়র, রাঙ্গামাটি পৌরসভা; জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান এবং জেলা শিক্ষক সমিতির সভাপতি রনতোষ মল্লিক প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয়ক অ্যাডভোকেট জামাল হোসেন। আলোচনায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। দেশের স্বাধীনতার জন্য যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান।

অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জনপ্রিয়

লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ হলেন লামিন ইয়ামাল

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও মেধা যাচাই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা

রাঙ্গামাটিতে জাতীয় বীর মুন্সি আব্দুর রউফকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ অনুষ্ঠান

আপডেট : ০৩:৪৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬