Hi

১১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময়কালে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিশুর প্রশ্ন প্রধানমন্ত্রীকে, আংকেল আপনি রোজা রাখেন

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৭:২৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৮ জন দেখেছে

স্টাফ রিপোর্টার | শুক্রবার বনানীতে নৌ বাহিনী সদর দপ্তরে কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী। লন্ডন থেকে দেশে ফেরার পর জুম্মার নামাজ এই মসজিদেই আদায় করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, আজকে প্রধানমন্ত্রী এই মসজিদের জুমার নামাজ আদায় করেছেন। মসজিদে মহিলাদের জন্য আলাদা স্থানে প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান নামাজ আদায় করেছেন।

তিনি জানান, নামাজ শেষে প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার সময়ে শিশু-কিশোরদের কাছে গিয়ে তাদের সাথে কুশল বিনিময় করেছেন, তাদের খোঁজ-খবর নেন। এসময় শিশুরা উচ্ছসিত হয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে।

একজন শিশু প্রধানমন্ত্রীকে সরলভাবে প্রশ্ন করল, আংকেল আপনি রোজা রাখেন? শিশুটির সাথে হাতে মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমি! আমি তো রোজা রাখি।
শিশুদের একে একে হাত মেলান, আবার কারো মাথায় হাত বুলিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তোমরা রোজা রাখো?
প্রধানমন্ত্রীর এমন প্রশ্নের জবাবে শিশু-কিশোররা সমস্বরে বলে, আমরাও রোজা রাখি।

একজন শিশুর প্রধানমন্ত্রীকে ‘আসছালামু আলাইকুম’ জানিয়ে বললো, আংকেল আজকেটা ছাড়া সব রোজা রেখেছি। প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বলেন, তাই।

অপর পাশ থেকে আরেকজন শিশু বললো, আংকেল আমি সবগুলো রোজা রেখেছি।

প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বললেন, ‘ভেরি গুড।’
প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু-কিশোরদের সাথে এভাবে কুশল বিনিময়ে সেখানে তাদের আনন্দঘন পরিবেশ তৈরি হয়। শিশুরা প্রধানমন্ত্রীকে এতো কাছে পেয়ে হাসি-খুশিতে ভরে মেতে উঠে। প্রধানমন্ত্রী শিশুদের সাথে হাত মেলান, তারা কেমন আছে জানতে চান।

পরে মসজিদ থেকে প্রধানমন্ত্রীর সহধর্মিনী জুবাইদা রহমান বেরিয়ে আসলে প্রধানমন্ত্রী শিশুদের কাছ থেকে বিদায় নিয়ে ‘আল্লা্হ হাফেজ’বলেন। এই সময়ে শিশুরা বলে, আংকেল আমাদের জন্য দোয়া করবেন।

প্রধানমন্ত্রী শিশুদের উদ্দেশে হাত নেড়ে বিদায় নিয়ে নিজের গাড়ির দিকে যান।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

জুমার নামাজ শেষে শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময়কালে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিশুর প্রশ্ন প্রধানমন্ত্রীকে, আংকেল আপনি রোজা রাখেন

আপডেট : ০৭:২৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬