Hi

১১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিডিআর হত্যাকাণ্ড: স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৮:৩১:১১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ১৭২ জন দেখেছে

স্টাফ রিপোর্টার | বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা পুনঃতদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ আরও সাত দিন বাড়িয়েছে সরকার।

বুধবার (৩ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে কমিশনের মেয়াদ আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে, গত বছরের ২৪ ডিসেম্বর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমানকে সভাপতি করে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার।
রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডের তদন্তের জন্য প্রাথমিকভাবে এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছিল। পরে সময়সীমা দুই দফায় আরও তিন মাস করে এবং পরে আরও দুই মাস বৃদ্ধি করা হয়। সেই সময় ৩০ নভেম্বর শেষ হয়েছে।

নতুন করে কমিশনের মেয়াদ সাত দিন সময় বাড়ানোর আদেশ গত ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

উল্লেখ্য, স্বাধীন তদন্ত কমিশন গত রোববার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তরে সংঘটিত হত্যাকাণ্ডে নিহত হন ৫৭ সেনা কর্মকর্তা। ঘটনাটি নিয়ে ওই সময়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।
কিন্তু রিপোটর্টি আলোর মুখ দেখেনি। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে গত বছরের ১৭ ডিসেম্বর শেখ হাসিনা, মইন ইউ আহমেদসহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ দায়ের করেন নিহতের স্বজনরা। এরপর ২৩ ডিসেম্বর তদন্ত কমিটি গঠন করে সরকার।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

বিডিআর হত্যাকাণ্ড: স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ বাড়ল

আপডেট : ০৮:৩১:১১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫