Hi

১১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওবায়দুল কাদেরের ‘পালকপুত্র’ হিরুর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

স্টাফ রিপোর্টার | চাঁদাবাজি ও টেন্ডারবাজির মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘পালকপুত্র’ হিসেবে পরিচিত আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৩ নভেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের অভিযোগ অনুযায়ী, হিরু ও তার স্ত্রী ইসরাত জাহান চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকি ও অন্যান্য মাধ্যমে অবৈধ সম্পদ সঞ্চয় করেছেন। অভিযোগ রয়েছে, হিরু তার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এই সম্পদ অর্জন করেছেন।
অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য দুদক দুই সদস্যের একটি দল গঠন করেছে। দলে নেতৃত্ব দিচ্ছেন সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন, এবং সদস্য হিসেবে রয়েছেন উপসহকারী পরিচালক মো. আবু তালহা।

দুদক জানিয়েছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আসাদুজ্জামান হিরু ও তার স্ত্রীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে, গত ১৫ জানুয়ারি রাজধানীর বাড্ডা থানায় একটি হত্যা মামলায় গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ওবায়দুল কাদেরের ‘পালকপুত্র’ হিরুর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আপডেট : ০৭:৫৪:০২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫