Hi

১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৭:৪৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • ৭৬ জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক | অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।আজ শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে এক সৌজন্য সাক্ষাতে পারস্পরিক সৌজন্য বিনিময় করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাতে প্রধান উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং তাঁর সুস্থতা কামনা করেন।

বিএনপি চেয়ারপারস খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং শুভকামনা জানান।

এ সময় খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান উপস্থিত ছিলেন।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ০৭:৪৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫