Hi

১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক ৫২২ ঘণ্টা অনশন করলেও কমিশনের কিছু করার নেই: ইসি সচিব

স্টাফ রিপোর্টার | রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে ১২৩ ঘণ্টারও বেশি সময় নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান। তবে এ কর্মসূচি আরও দীর্ঘ হলেও কমিশনের কিছু করার নেই বলে মন্তব্য করে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই।

রোববার (৯ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, ৫২২ ঘণ্টা হলেও (অনশন করলেও) কিছু করার নেই। আপনি আমাকে বলেন… ক্যান ইলেকশন কমিশন গো বিয়ন্ড দ্য রুলস? সো… ইউ গট মাই আনসার (নির্বাচন কমিশন কি আইন অনুযায়ী চলবে? তাহলে আপনি আমার উত্তর পেয়ে যাবেন।

এরপর অনশনরত তারেক রহমান বলেন, অবশ্যই আমি আমার সিদ্ধান্তে অনড় আছি। এটা চলবে, অবশ্যই চলবে। ওরা তিনটা উপজেলা কোথায় পেয়েছে? পরে সেটা ৩৩ কীভাবে হয়েছে? এটা আমি মানতে পারছি না।

ইসি থেকে আর কেউ যোগাযোগ করেছে কি না জানতে চাইলে তিনি বলেন, কেউ আর যোগাযোগ করেনি। সেদিন (বৃহস্পতিবারে) যে একজন উপসচিব এসেছিলেন, তিনি যে গিয়েছেন আর কেউ এরপর আসেননি। কেউ যোগাযোগ করেননি।

হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

তারেক ৫২২ ঘণ্টা অনশন করলেও কমিশনের কিছু করার নেই: ইসি সচিব

আপডেট : ০৮:১৩:০৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫