Hi

০৪:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে বেতাগীর বুড়ামজুমদার ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা ও রাজনৈতিক তৎপরতা বেড়েছে।

বেতাগীর বুড়ামজুমদার ইউপি নির্বাচন ঘিরে তৎপরতা: মাঠে এক ডজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী

বরগুনার বেতাগী উপজেলার ৫ নম্বর বুড়ামজুমদার ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় অন্তত এক ডজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাঠে সক্রিয় হয়ে উঠেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার আগামী জুলাই মাস থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। প্রথম ধাপে দেশের প্রায় ২০৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এর মধ্যে বরিশাল বিভাগের ছয়টি জেলার বেশ কয়েকটি ইউনিয়নে ভোটগ্রহণ হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় ধাপের নির্বাচন চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

দলীয় প্রতীক ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ কৌশলে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি দলীয় সমর্থন পেতে অনেকেই কেন্দ্রীয় ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন।

ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সমর্থন আদায়ে তৎপরতা চালাচ্ছেন। দলীয় পরিচয়ের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও নিজেদের অবস্থান শক্ত করতে মাঠে সক্রিয় রয়েছেন।

ইউনিয়নবাসীর তথ্য অনুযায়ী, ১ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন বিএনপির নাসির খান ও সুমন এবং জামায়াতে ইসলামীর কামাল হোসেন। ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির আব্দুর রশিদ সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

এছাড়া ৫ নম্বর ওয়ার্ডে বিএনপির হুমায়ুন কবির হিমু ও শাহিন গাজী, জামায়াতে ইসলামীর মজিবুর রহমান, ইসলামিক আন্দোলনের মোস্তাফিজুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান মিলন মাঠে সক্রিয় রয়েছেন।

অন্যদিকে ৭ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন এবং ৬ নম্বর ওয়ার্ডে বিএনপির কর্মী বশির উল্লাহ বাশার ও এ কে এম আব্দুল ওয়াদুদ মিয়া সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন।

এদিকে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

দলীয় প্রার্থীদের আশা, দলীয় সমর্থন পেলে তাদের বিজয় সহজ হবে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা বলছেন, ইউনিয়ন পরিষদ একটি নির্দলীয় প্রতিষ্ঠান হওয়ায় ভোটাররা যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন।

স্থানীয় ভোটারদের মতে, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বুড়ামজুমদার ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতাও ততই বাড়ছে।

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের সময় বাড়ল

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে বেতাগীর বুড়ামজুমদার ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা ও রাজনৈতিক তৎপরতা বেড়েছে।

বেতাগীর বুড়ামজুমদার ইউপি নির্বাচন ঘিরে তৎপরতা: মাঠে এক ডজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী

আপডেট : ০৯:১৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬