Hi

০৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীর ‘সুর নিকেতন’-এর সভাপতি হলেন সাংবাদিক জসীম মাহমুদ

  • রাকিব হোসেন
  • আপডেট : ০৮:৫০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ২৪ জন দেখেছে

রাকিব হোসেন, ফেনী | ফেনীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘সুর নিকেতন সাংস্কৃতিক চর্চা কেন্দ্র’-এর সভাপতি নির্বাচিত হয়েছেন সাহিত্য ও সংস্কৃতিসেবী, সাংবাদিক ও কলামিস্ট জসীম মাহমুদ। সংগঠনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংগঠনিক বৈঠকে উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে তাকে সভাপতি নির্বাচিত করা হয়।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত ওই বৈঠকে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে সাহিত্য, সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় জসীম মাহমুদকে সংগঠনের নেতৃত্বে নির্বাচিত করায় সদস্যরা তাকে অভিনন্দন জানান।

বৈঠকে বক্তারা বলেন, অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী জসীম মাহমুদের অভিজ্ঞতা ও সাংস্কৃতিক অনুরাগ ‘সুর নিকেতন’-এর কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে। তার নেতৃত্বে সংগঠনটি ফেনীর শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চায় আরও কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা ও সাংস্কৃতিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে আগামী ১১ সেপ্টেম্বর ‘সুর নিকেতন সাংস্কৃতিক চর্চা কেন্দ্র’-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের সহ-সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দোলন বণিক।

নবনির্বাচিত সভাপতি সাংবাদিক জসীম মাহমুদের নেতৃত্বে সংগঠনের সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত ও বেগবান হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সদস্যরা। বিশেষ করে ফেনীর নতুন প্রজন্মকে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করে একটি সৃজনশীল ও মানবিক সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয়

সোনাগাজীর ৯ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ফেনীর ‘সুর নিকেতন’-এর সভাপতি হলেন সাংবাদিক জসীম মাহমুদ

আপডেট : ০৮:৫০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬