Hi

০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সকালে খালি পেটে ঘুম থেকে উঠেই পানি পান করা কি জরুরি

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৯:৫৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ৩৬ জন দেখেছে

ভয়েস ২৪ ডেস্ক | পানি জীবনের জন্য অপরিহার্য আমাদের শরীর ঠিকভাবে কাজ করতে হলে পর্যাপ্ত পানির প্রয়োজন হয়। তবে, বর্তমানে একটি জনপ্রিয় ধারণা হলো, সুস্থ থাকতে চাইলে সকালে ঘুম থেকে উঠেই পানি পান করা উচিত।

কিন্তু প্রশ্ন হলো, দিনের কোন সময়ে পানি খাওয়া হচ্ছে তা কি সত্যিই এতটা গুরুত্বপূর্ণ? চলুন সকালে খালি পেটে পানি পান করার বিষয়ে প্রচলিত কিছু ধারণা এবং বৈজ্ঞানিক তথ্য আজ জেনে নিই।

শরীরের জন্য পানির গুরুত্ব

মনে রাখবেন, মানবদেহের প্রায় ৬০ শতাংশই পানি দিয়ে গঠিত। শরীর নিজে থেকে পর্যাপ্ত পানি তৈরি করতে পারে না, তাই খাবার ও পানীয়ের মাধ্যমে পানি গ্রহণ করতে হয়।

পানি শরীরে নানা গুরুত্বপূর্ণ কাজ করে, যেমন-

পুষ্টি পরিবহন: রক্তের মাধ্যমে কোষে পুষ্টি পৌঁছানো এবং বর্জ্য অপসারণ

তাপমাত্রা নিয়ন্ত্রণ: গরম ও ঠান্ডা পরিবেশে শরীরের তাপমাত্রা স্থির রাখা

জয়েন্ট ও অঙ্গ সুরক্ষা: জয়েন্টে লুব্রিকেশন এবং অঙ্গ-প্রত্যঙ্গকে সুরক্ষা দেওয়া

হজমে সহায়তা: লালা ও হজমের রস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতিদিন ঘাম, শ্বাস, প্রস্রাব ও মলত্যাগের মাধ্যমে শরীর থেকে পানি বের হয়ে যায়। এই ঘাটতি পূরণ না হলে ডিহাইড্রেশন হতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

সকালে খালি পেটে পানি পান নিয়ে কিছু প্রচলিত ধারণা
সকালে পানি খেলে শরীর দ্রুত হাইড্রেট হয় অনেকে মনে করেন, সকালে প্রস্রাবের রং গাঢ় হওয়ায় শরীর ডিহাইড্রেটেড থাকে। তবে এটি পুরোপুরি সঠিক নয়। রাতে পানি না খাওয়ার কারণে প্রস্রাব ঘন হয়, কিন্তু তা ডিহাইড্রেশনের নিশ্চিত প্রমাণ নয়।

খেয়াল করবেন, শরীর নিজেই তৃষ্ণার মাধ্যমে আপনাকে পানি পানের সংকেত দেয়, যা দিনের যেকোনো সময়েই কার্যকর।
সকালে পানি খেলে কম ক্যালরি খাওয়া হয়, কিছু গবেষণায় দেখা গেছে, খাবারের আগে পানি খেলে পেট ভরা অনুভূতি তৈরি হতে পারে, ফলে কম খাওয়া হয়। তবে এটি শুধু সকালের জন্য প্রযোজ্য নয়। দিনের যে কোনো সময় খাবারের আগে পানি খেলে একই প্রভাব হতে পারে।

সকালে পানি খেলে ওজন কমে

পানি শরীরের বিপাকক্রিয়া সামান্য বাড়াতে পারে, যার ফলে কিছু অতিরিক্ত ক্যালরি খরচ হয়। তবে এই প্রভাব খুবই সীমিত এবং এটি শুধু সকালে পানি খাওয়ার সঙ্গে সম্পর্কিত নয়। তাই এর সাথে ওজন কমার কোনো সর্ম্পক নেই।

সকালে পানি খেলে মস্তিষ্কের কাজ ভালো হয়
ডিহাইড্রেশন হলে মনোযোগ, স্মৃতি ও কাজের দক্ষতা কমে যেতে পারে। তবে পানি পান করলে এই সমস্যা দূর হয় এবং এটি দিনের যেকোনো সময়েই কার্যকর।

সকালে পানি খেলে শরীরের বিষাক্ত পদার্থ বের হয়ে যায়
এটি একটি প্রচলিত ভুল ধারণা। শরীরের কিডনি স্বাভাবিকভাবেই বর্জ্য অপসারণ করে। পানি এই প্রক্রিয়ায় সাহায্য করে ঠিকই, কিন্তু সকালে খালি পেটে পানি খাওয়ার কোনো অতিরিক্ত বিশেষ সুবিধা নেই।

গরম পানি খাওয়া ভালো নাকি ঠান্ডা পানি

কেউ কেউ মনে করেন গরম পানি হজমে সহায়ক, আবার কেউ বলেন ঠান্ডা পানি বিপাক বাড়ায়। বাস্তবে, এই বিষয়ে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। আপনি যেটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেটিই পান করতে পারেন।

পানি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি পুষ্টি পরিবহন, তাপমাত্রা নিয়ন্ত্রণ, হজম এবং অঙ্গ-প্রত্যঙ্গের সুরক্ষায় ভূমিকা রাখে। তবে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পানি পান করলে অতিরিক্ত কোনো বিশেষ স্বাস্থ্য উপকার পাওয়া যায়, এমন নির্ভরযোগ্য প্রমাণ নেই।

দিনের শুরুতে পানি পান করা খারাপ না বরং এটি আপনার শরীরের জন্য একটি ভালো অভ্যাস হতে পারে। তবে এটিকে বাধ্যতামূলক বা বিশেষ উপকারী মনে করার প্রয়োজন নেই।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সারাদিন পর্যাপ্ত পানি পান করা এবং শরীরের তৃষ্ণার সংকেত অনুযায়ী পানি গ্রহণ করা। নিয়মিত পানি পান করলে শরীর সুস্থ থাকবে, সেটিই মূল কথা।

সূত্র : হেল্থ লাইন

জনপ্রিয়

সোনাগাজীর ৯ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

সকালে খালি পেটে ঘুম থেকে উঠেই পানি পান করা কি জরুরি

আপডেট : ০৯:৫৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬