Hi

১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিবিএস জরিপে উঠে এলো ডিজিটাল বৈষম্য—উত্তরাঞ্চল ও উপকূলীয় জেলায় স্মার্টফোন ব্যবহারে পিছিয়ে থাকা প্রবণতা

দেশে স্মার্টফোন বিস্তারে বৈষম্য, এগিয়ে ফেনী-চট্টগ্রাম অঞ্চল

  • অনলাইন ডেস্ক
  • আপডেট : ০৯:০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৪ জন দেখেছে

দেশে মোবাইল ফোন ব্যবহার প্রায় সর্বজনীন পর্যায়ে পৌঁছালেও স্মার্টফোন ব্যবহারে জেলাভিত্তিক বড় ধরনের বৈষম্য স্পষ্ট হয়েছে। সর্বশেষ জরিপে স্মার্টফোন ব্যবহারে ফেনী শীর্ষে থাকলেও সাধারণ মোবাইল সংযোগে এগিয়ে রয়েছে কিশোরগঞ্জ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘আইসিটি এক্সেস অ্যান্ড ইউজ সার্ভে ২০২৪-২৫’-এর তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, খানা পর্যায়ে স্মার্টফোন ব্যবহারে শীর্ষে রয়েছে ফেনী জেলা। তালিকায় এর পরেই রয়েছে কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া। এছাড়া গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, চাঁদপুর ও শরীয়তপুর শীর্ষ দশে স্থান পেয়েছে।

অন্যদিকে স্মার্টফোন ব্যবহারে পিছিয়ে থাকা জেলার মধ্যে রয়েছে পঞ্চগড়, কুড়িগ্রাম, ঝালকাঠি, শেরপুর ও নীলফামারী। এসব অঞ্চলে স্মার্টফোনের ব্যবহার কম থাকায় ডিজিটাল সেবায় প্রবেশাধিকার সীমিত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে মোবাইল সংযোগের ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গেছে। খানা পর্যায়ে মোবাইল সংযোগে শীর্ষে রয়েছে কিশোরগঞ্জ। এর পরেই রয়েছে লক্ষ্মীপুর, বান্দরবান, সিরাজগঞ্জ ও গোপালগঞ্জ।

মোবাইল সংযোগে পিছিয়ে থাকা জেলার তালিকায় রয়েছে নড়াইল, মেহেরপুর, শেরপুর, রংপুর ও বরিশাল।

বিশ্লেষণে দেখা যায়, স্মার্টফোন ব্যবহারে এই বৈষম্যের মূল কারণ হচ্ছে আয় বৈষম্য, প্রযুক্তির সহজলভ্যতার অভাব এবং ডিজিটাল দক্ষতার ঘাটতি। বিশেষজ্ঞদের মতে, এই ব্যবধান দূর করা না গেলে দেশের ডিজিটাল রূপান্তর এবং ইন্টারনেটভিত্তিক অর্থনীতিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।

জনপ্রিয়

রামগঞ্জে শিক্ষাব্যবস্থায় সংকট

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

বিবিএস জরিপে উঠে এলো ডিজিটাল বৈষম্য—উত্তরাঞ্চল ও উপকূলীয় জেলায় স্মার্টফোন ব্যবহারে পিছিয়ে থাকা প্রবণতা

দেশে স্মার্টফোন বিস্তারে বৈষম্য, এগিয়ে ফেনী-চট্টগ্রাম অঞ্চল

আপডেট : ০৯:০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬