Hi

০৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
খাজুরিয়া থেকে দুপুরে বের হয়ে নিখোঁজ, পরিবার দিশেহারা

ফেনীর খাজুরিয়ায় প্যারালাইজড বৃদ্ধ ওয়াহিদুর রহমান নিখোঁজ, সন্ধানে পরিবার

ফেনী জেলার খাজুরিয়া এলাকা থেকে এক অসুস্থ ও প্যারালাইজড বৃদ্ধ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ ব্যক্তির নাম ওয়াহিদুর রহমান (৬০+)। তিনি গতকাল দুপুর আনুমানিক ১২টার দিকে খাজুরিয়ার নিজ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি।

পারিবারিক সূত্রে জানা যায়, ওয়াহিদুর রহমান দীর্ঘদিন ধরে প্যারালাইজড রোগে আক্রান্ত ছিলেন। তিনি শারীরিকভাবে দুর্বল এবং চলাফেরায় অসুবিধাগ্রস্ত ছিলেন। এ অবস্থায় হঠাৎ করে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবার ও প্রতিবেশীদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, সম্ভাব্য সব আত্মীয়-স্বজনের বাসায় খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চলমান রয়েছে।

নিখোঁজ ব্যক্তির পরিবার ও প্রতিবেশীরা সকলের কাছে অনুরোধ করেছেন, যদি কেউ ওয়াহিদুর রহমানকে দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য পান, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

📞 যোগাযোগ: 01517826329

এটি একটি মানবিক ও জরুরি অনুসন্ধানমূলক সংবাদ। সবাইকে অনুরোধ করা হচ্ছে, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শেয়ার ও সহযোগিতা করার জন্য।

সূত্র -রুমা নাছরিন.

জনপ্রিয়

সোনাগাজীর ৯ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

খাজুরিয়া থেকে দুপুরে বের হয়ে নিখোঁজ, পরিবার দিশেহারা

ফেনীর খাজুরিয়ায় প্যারালাইজড বৃদ্ধ ওয়াহিদুর রহমান নিখোঁজ, সন্ধানে পরিবার

আপডেট : ১০:৪৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬