Hi

০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
অনাবৃষ্টি ও তাপদাহে কাপ্তাই হ্রদের পানির স্তর কমে গিয়ে উৎপাদন সংকটে দেশের প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র

কাপ্তাই হ্রদের পানির স্তর কমে সংকটে বিদ্যুৎ উৎপাদন, ঝুঁকিতে জাতীয় গ্রিড

দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র Kaptai Hydroelectric Power Plant-এ পানির অভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে। কাপ্তাই হ্রদের পানির স্তর কমে যাওয়ায় কেন্দ্রটির পাঁচটি ইউনিটের মধ্যে তিনটি ইউনিট বন্ধ রাখা হয়েছে। বর্তমানে মাত্র দুটি ইউনিট চালু রয়েছে, যেখান থেকে মোট ৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সূত্র জানায়, পর্যাপ্ত পানির অভাবে ২৩০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব হচ্ছে না। বর্তমানে ১নং ইউনিট থেকে ৩০ মেগাওয়াট এবং ৫নং ইউনিট থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সব ইউনিট চালু থাকলে কেন্দ্রটি সর্বোচ্চ ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম।

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, অনাবৃষ্টি ও তীব্র তাপদাহের কারণে কাপ্তাই হ্রদের পানি দ্রুত কমে যাচ্ছে। ফলে বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়েছে এবং আরও কয়েকদিন বৃষ্টি না হলে আরও একটি ইউনিট বন্ধ করতে হতে পারে।

তিনি আরও বলেন, বর্তমানে হ্রদের পানির স্তর ৮৫.৮০ মিটার সি লেভেল (MSL) থাকার কথা থাকলেও তা নেমে এসেছে ৭৯ মিটার এমএসএলে। পানির স্তর ৬৮ এমএসএলের নিচে নেমে গেলে তা বিপজ্জনক হিসেবে ধরা হয় এবং তখন বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল।

এদিকে কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, হ্রদনির্ভর জীবনযাত্রাও চরমভাবে ব্যাহত হচ্ছে। রাঙামাটি জেলার সাথে বিলাইছড়ি, বরকল, জুরাছড়ি, লংগদু ও বাঘাইছড়ি উপজেলার নৌপথ যোগাযোগে সংকট তৈরি হয়েছে।

জনপ্রিয়

কাপ্তাই হ্রদের পানির স্তর কমে সংকটে বিদ্যুৎ উৎপাদন, ঝুঁকিতে জাতীয় গ্রিড

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

অনাবৃষ্টি ও তাপদাহে কাপ্তাই হ্রদের পানির স্তর কমে গিয়ে উৎপাদন সংকটে দেশের প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র

কাপ্তাই হ্রদের পানির স্তর কমে সংকটে বিদ্যুৎ উৎপাদন, ঝুঁকিতে জাতীয় গ্রিড

আপডেট : ০৫:১৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬