
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশজুড়ে যখন উৎসব-উল্লাসের প্রস্তুতি চলছে, তখন আত্মশুদ্ধি ও ইবাদতের মাধ্যমে নতুন বছর শুরু করার আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদ, লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
তিনি বলেন, পহেলা বৈশাখকে কেন্দ্র করে অনেকেই আনন্দ-উল্লাস, ক্রীড়া ও বিনোদনে মেতে ওঠেন। তবে একজন সচেতন মুমিনের জন্য এটি আত্মসমালোচনা ও আত্মউন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সময়। গত বছরের অর্জন ও ব্যর্থতা পর্যালোচনা করে নতুন বছরের জন্য পরিকল্পনা গ্রহণ করা উচিত।
কুরআনের আলোকে সময়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মহান আল্লাহ তাআলা মানবজাতিকে সময়ের হিসাব বুঝানোর জন্য সূর্য ও চন্দ্র সৃষ্টি করেছেন। তাই এমন একটি গুরুত্বপূর্ণ সময়কে কোনো অনৈতিক কাজে ব্যয় করা উচিত নয়, যা আমলনামাকে কলুষিত করে।
তিনি হজরত আলী (রা.)-এর একটি বাণী উল্লেখ করে বলেন, “রাতের আঁধারে এমন কোনো কাজ করো না, যার জন্য দিনের আলোতে লজ্জিত হতে হয়।” এই শিক্ষার আলোকে প্রতিটি মুমিনের উচিত প্রতিদিন নিজের আমলের হিসাব নেওয়া এবং প্রতিটি দিনকে নতুনভাবে শুরু করা।
হাফিজ মাছুম আহমদ দুধরচকী আরও বলেন, নববর্ষের শুরুতে তাহাজ্জুদ নামাজ, ফজরের নামাজ, দোয়া ও নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা উচিত। একই সঙ্গে অতীতের ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা এবং আগামীর জন্য কল্যাণ কামনা করা প্রয়োজন।
তিনি সকল মুসলমানকে আহ্বান জানান, যেন তারা বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনা করেন এবং কুরআনের শিক্ষা অনুযায়ী নিজেদের গড়ে তোলেন।
নববর্ষ উপলক্ষে তিনি দেশ, জাতি ও সমগ্র বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং মহান আল্লাহর কাছে সকলকে বিপদ-আপদ থেকে রক্ষা করার প্রার্থনা জানান।
উল্লেখ্য, হাফিজ মাছুম আহমদ দুধরচকী সিলেটের কদমতলীর হযরত দরিয়া শাহ (রহ.) মাজার জামে মসজিদের সাবেক ইমাম ও খতীব এবং জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
হাফিজ মাছুম আহমদ দুধরচকীর 


















