Hi

০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি চেয়ে দলীয় মনোনয়ন প্রত্যাশা, উন্নয়নের প্রতিশ্রুতি

ফেনী সদরে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মাঠে নামতে চান ফেরদৌস কোরাইশী

ফেনী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিএনপির তৃণমূল পর্যায়ের পরীক্ষিত নেতা মোহাম্মদ ফেরদৌস কোরাইশী। তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশা করে বলেছেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও অভিজ্ঞতার ভিত্তিতে তিনি জনগণের সেবা করতে চান।

এক সাক্ষাৎকারে ফেরদৌস কোরাইশী জানান, তিনি দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে সক্রিয় রাজনীতি করে আসছেন এবং দলের জন্য নানা প্রতিকূলতা সহ্য করেছেন। তিনি বলেন, “দল যদি আমাকে মূল্যায়ন করে এবং জনগণ সমর্থন দেয়, তাহলে আমি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।”

তিনি লেমুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবন থেকেই তার রাজনৈতিক পথচলা শুরু। লেমুয়া হাইস্কুল শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে রাজনীতিতে প্রবেশ করে পরবর্তীতে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতিতে সক্রিয় হন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেন। রাজনৈতিক জীবনে একাধিকবার কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।

ফেরদৌস কোরাইশী জানান, গত প্রায় ১৮ বছরে তার বিরুদ্ধে ৩৮টিরও বেশি মামলা হয়েছে, যার কারণে তিনি আর্থিক ও ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরপরও তিনি দলের সিদ্ধান্তের প্রতি সবসময় অনুগত থেকেছেন।

বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, তরুণদের সম্পৃক্ত করে ফেনী সদর উপজেলাকে একটি আধুনিক ও উন্নত মডেল উপজেলায় রূপান্তর করতে চান।

নির্বাচিত হলে নাগরিক সুবিধা নিশ্চিতকরণ, অবকাঠামো উন্নয়ন এবং স্বচ্ছ প্রশাসন গড়ে তোলাই হবে তার অগ্রাধিকার বলে জানান তিনি।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, দল তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও ত্যাগের মূল্যায়ন করবে এবং জনগণের সমর্থনই হবে তার শক্তি।

জনপ্রিয়

গোপালগঞ্জ পাসপোর্ট অফিসে বিদ্যুৎ সংকট: লোডশেডিংয়ে সেবা কার্যক্রম বিপর্যস্ত

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্বীকৃতি চেয়ে দলীয় মনোনয়ন প্রত্যাশা, উন্নয়নের প্রতিশ্রুতি

ফেনী সদরে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মাঠে নামতে চান ফেরদৌস কোরাইশী

আপডেট : ০৪:০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬