Hi

১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
দেবিদ্বারের ১৪৪ ওয়ার্ডে পৌঁছেছে সহায়তা, ১ হাজার জনকে নগদ অর্থ ও ৫০০ জনকে ঈদ সামগ্রী

ঈদ ২০২৬: এমপি হাসনাত আবদুল্লাহ প্রকাশ করলেন ১০ লাখ টাকার বরাদ্দের খরচের তালিকা

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ১০ লাখ টাকার মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি ও ‘জবাবদিহিতা’ নামের একটি পেজে দেয়া পোস্টে তিনি এ তথ্য জানান। একই সঙ্গে তিনি উপকারভোগীদের পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করেন।

তার পোস্টে উল্লেখ করা হয়, দেবিদ্বার উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার আওতাধীন মোট ১৪৪টি ওয়ার্ডে এই সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার স্বার্থে তালিকায় উপকারভোগীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও মোবাইল নম্বর আংশিক গোপন রাখা হয়েছে। তবে প্রশাসনিক প্রয়োজনে তথ্য যাচাইযোগ্য রাখা হয়েছে।

হাসনাত আবদুল্লাহ জানান, পূর্বনির্ধারিত তালিকার ভিত্তিতে ১ হাজার ব্যক্তিকে নগদ ১ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া আরও ৫০০ জন সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী সরাসরি পৌঁছে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, সহায়তা বিতরণের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেয়া হয়নি। প্রকৃত সুবিধাবঞ্চিতদের চিহ্নিত করে তাদের কাছে সহায়তা পৌঁছে দেয়াই ছিল মূল লক্ষ্য।

এমপি হাসনাত আবদুল্লাহ বলেন, “সব সুবিধাবঞ্চিত মানুষ এই সহায়তার আওতায় আসেনি। সরকারি বরাদ্দের আওতায় মাত্র ১ হাজার জন এবং ব্যক্তি উদ্যোগে ৫০০ জন সহায়তা পেয়েছেন। ফলে অনেক দরিদ্র মানুষ এখনও সহায়তার বাইরে থাকতে পারেন।”

তিনি সংশ্লিষ্টদের ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে সহায়তা কার্যক্রম চালানোর আহ্বান জানান।

জনপ্রিয়

নিউজিল্যান্ডকে ২৪৭-এ থামিয়ে জয়ের পথে বাংলাদেশ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

দেবিদ্বারের ১৪৪ ওয়ার্ডে পৌঁছেছে সহায়তা, ১ হাজার জনকে নগদ অর্থ ও ৫০০ জনকে ঈদ সামগ্রী

ঈদ ২০২৬: এমপি হাসনাত আবদুল্লাহ প্রকাশ করলেন ১০ লাখ টাকার বরাদ্দের খরচের তালিকা

আপডেট : ০৭:৪৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬