Hi

০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
স্বাধীনতা দিবসে গোবিপ্রবিতে নতুন শিক্ষক সংগঠনের যাত্রা, নেতৃত্বে অভিজ্ঞ শিক্ষাবিদরা

স্বাধীনতা দিবসে গোবিপ্রবিতে “জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম”-এর যাত্রা শুরু

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-এ নতুন সংগঠন “জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম”-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হতে যাচ্ছে। আগামী ২৬ মার্চ গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হবে।

নবগঠিত এ সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ড. মো. রবিউল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের সহযোগী অধ্যাপক। একই সঙ্গে তিনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃত্বও দেবেন। তাঁর স্থায়ী নিবাস বগুড়ার দুপচাচিয়া উপজেলায়।

ড. রবিউল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ও এমএসসি সম্পন্ন করার পর জাপান থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গবেষণা ও একাডেমিক ক্ষেত্রে তাঁর রয়েছে উল্লেখযোগ্য অবদান।

সংগঠনটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ফাতেমা খাতুন, যিনি একই বিভাগের সহকারী অধ্যাপক। তাঁর স্থায়ী ঠিকানা ফরিদপুরের সালথা উপজেলায়। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে বিএসসি ও এমএসসি সম্পন্ন করেছেন।

ফাতেমা খাতুন জানান, তিনি বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলো হিসেবে মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়াতে পিএইচডি গবেষণা করেছেন। তাঁর গবেষণার ক্ষেত্রের মধ্যে রয়েছে ন্যানোটেকনোলজি, পানি বিশুদ্ধকরণ (Water Desalination), কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং মেশিন লার্নিং। তাঁর একাধিক গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।

নবগঠিত “জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম”-এর নেতৃবৃন্দ জানিয়েছেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষক সমাজের অধিকার রক্ষা এবং জাতীয়তাবাদী চেতনা সমুন্নত রাখতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

জনপ্রিয়

নিউজিল্যান্ডকে ২৪৭-এ থামিয়ে জয়ের পথে বাংলাদেশ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

স্বাধীনতা দিবসে গোবিপ্রবিতে নতুন শিক্ষক সংগঠনের যাত্রা, নেতৃত্বে অভিজ্ঞ শিক্ষাবিদরা

স্বাধীনতা দিবসে গোবিপ্রবিতে “জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম”-এর যাত্রা শুরু

আপডেট : ১১:১৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬